প্রেমিকের সঙ্গে পালিয়ে ঢাকায় এসে গণধর্ষণের শিকার যুবতী!
বৈশাখী নিউজ ডেস্ক : পরিবার অন্যত্র বিয়ে ঠিক করায় প্রেমিকের সঙ্গে পালিয়ে ঝিনাইদহ থেকে ঢাকায় এসে গণধর্ষণের শিকার হয়েছে এক যুবতী। এ তথ্য নিশ্চিত করেছে ডেমরা থানা পুলিশ।
এই ঘটনায় ডেমরা থেকে দুই তরুণকে গ্রেপ্তার করা হয়েছে বলে ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) মো. সেলিম জানিয়েছেন। রফিক (২২) ও সাগর (২৮) নামে ওই দুজনের বিস্তারিত পরিচয় জানাননি তিনি।
ওই কিশোরীর বরাত দিয়ে সেলিম বলেন, ওই মেয়েটির পরিবার অন্য একজনের সঙ্গে তার বিয়ে ঠিক করায় সে প্রেমিকের সঙ্গে ঝিনাইদহ থেকে পালিয়ে শনিবার ভোরে ঢাকায় আসে।
ডেমরায় নেমে তারা দুজন উত্তর ডগাইর রাস্তার পাশে এক ছোট খাবার দোকানে ঢুকলে দোকানের তিন কর্মচারী পাশে তাদের থাকার জায়গা আছে- বিশ্রামের জন্য নিয়ে যায়। বিকালে সেখানেই ওই কিশোরীর প্রেমিককে আটকে রেখে ওই তিন জন তাকে ধর্ষণ করে।
শনিবার রাতে কিশোরীটি থানায় মামলা করার পর পুলিশ অভিযান চালিয়ে ওই দুজনকে গ্রেপ্তার করে। এসময় সিরাজ নামে আরেকজন পালিয়ে যায় বলে জানান সেলিম।
এই পুলিশ কর্মকর্তা বলেন, ওই কিশোরীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) পাঠানো হয়েছে।
Related News
মুন্সিগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত ৪
বৈশাখী নিউজ ডেস্ক: মুন্সিগঞ্জের গজারিয়ায় যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে প্রাইভেটকারের চালকসহ চারজন নিহত হয়েছেন।Read More
রংপুর অভিমুখী ১১ দলীয় ঐক্যের লং মার্চ শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকটRead More



Comments are Closed