হবিগঞ্জে বাসে পিকআপের ধাক্কায় নিহত ২
হবিগঞ্জ সংবাদদাতা: হবিগঞ্জের বাহুবল উপজেলার ডুবাঐ বাজারে দাঁড়িয়ে থাকা একটি বাসে পিকআপের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন।
বুধবার ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি জাকির হোসেন জানান।
নিহত দুজন ওই পিকআপের চালক ও তার এক সঙ্গী। তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি।
ওসি জাকির বলেন, ডুবাঐ বাজারে ঢাকা-সিলেট মহাসড়কের ওপর খালি বাসটি দাঁড় করিয়ে রাখা ছিল। পিকআপ চালক নিয়ন্ত্রণ হারালে তার বাহন পেছন থেকে ওই বাসের সঙ্গে সজোরে ধাক্কা খায়।
এতে পিকআপটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য তাদের লাশ হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানান তিনি।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed