সিলেটে জুয়ার আসর থেকে ৭ ছাত্রলীগ নেতা আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট শহরতলীর বালুচরে ছাত্রলীগ নেতা ছয়েফ আহমদসহ ৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা পেৌনে ১টার দিকে বালুচর নয়াবাজার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়- বালুচর নয়াবাজার এলাকায় ডিজিটাল জুয়া খেলাকে (ভারতীয় তীর খেলা) কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে ছাত্রলীগকর্মী সবুজ, রশীদসহ তিনজন আহত হন।
সংঘর্ষের খবর পেয়ে শাহপরাণ থানা পুলিশ বালুচর নয়াবাজার এলাকায় অভিযান চালায়। এসময় ছাত্রলীগ নেতা ছয়েফ আহমদসহ ছাত্রলীগের ৭ নেতাকর্মীকে আটক করে।
শাহপরান থানার এসি সাজ্জাদ হোসেন আটকের খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, বালুচরে জুয়ার আসর থেকে তাদের আটক করা হয়।
সম্প্রতি এমসি কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় দায়েরকৃত মামলারও আসামী ছিলেন সায়েফ। এই সংঘর্ষের পরই সিলেট জেলা ছাত্রলীগের কমিটি স্থগিত করা হয়।
জানা যায়, কয়েকদিন আগে এমসি কলেজের ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের মামলার অন্যতম আসামি এই সায়েফ। ওই সংঘর্ষের পর পরই কেন্দ্রীয় ছাত্রলীগ শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সিলেট জেলা ছাত্রলীগের কমিটি স্থগিত করে।
Related News
সিকৃবিতে’ উদ্ভিদের স্ট্রেস প্রতিক্রিয়া’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) “আন্ডারস্টেন্ডিং প্লান্ট স্ট্রেস রেসপন্স: এ জার্নি ফ্রম ফেনোটাইপ টুRead More
সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটির অনুমোদন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন আংশিক কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় যুবদল।Read More



Comments are Closed