Main Menu

সিলেটে স্বেচ্ছাসেবকদল নেতার পিতাকে কুপিয়ে আহত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর হাউজিং এস্টেট এলাকায় যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক জাহেদ আহমদ তালুকদারের পিতা হাজী শফিকুর রহমান তালুকদারকে কুপিয়েছে মুখোশধারী দুর্বৃত্তরা।
বুধবার রাত সাড়ে ১০ টার দিকে হাউজিং এস্টেট এলাকাস্থ নিজ বাসার সামনে এ ঘটনা ঘটে। পরে আশঙ্কাজনক অবস্থায় শফিকুর রহমান তালুকদারকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে নগরীর হাউজিং এস্টেট এলাকায় নিজ বাসার সামনে একটি টং দোকানে বসে কয়েকজন মুরব্বিকে নিয়ে শফিকুর রহমান চা পান করছিলেন। হঠাৎ করে রাত সাড়ে ১০টার দিকে চারটি মোটরসাইকেল ও একটি সিএনজি-অটোরিকশা যোগে কয়েকজন মুখোশধারী সস্ত্রাসী ওই টং দোকানের সামনে অবস্থান করে।
তারা জাহেদ তালুকদারের বাবা কে জানতে চায়। এ সময় শফিকুর রহমান নিজেকে জাহেদ তালুকদারের বাবা পরিচয় দিলে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপানো শুরু করে। এক পর্যায়ে শফিক আহমদ মাটিতে লুটে পড়লে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে নিয়ে ওসমানী হাসপাতালে ভর্তি করেন।
এ ব্যাপারে সিলেট বিমানবন্দর থানার ওসি গৌছুল আলম বলেন, কে বা কারা শফিকুর রহমান তালুকদারকে কুপিয়ে গেছে তা এখনো জানা যায়নি।

Share





Related News

Comments are Closed