নতুন ১২শ গ্রহের সন্ধান
বৈশাখী নিউজ ডেস্ক: আমাদের সৌরজগতের বাইরে ১ হাজার ২৮৪টি নতুন গ্রহের সন্ধান পাওযা গেছে। মহাকাশে নজর রাখা মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার কেপলার টেলিস্কোপ এসব গ্রহ আবিষ্কার করেছে।
নাসা বলছে, সৌরজগতের বাইরে আবিষ্কৃত ১২৮৪টি গ্রহের মধ্যে অন্তত ১০০টির আয়তন পৃথিবীর মতো। এই একশটি গ্রহের বেশিরভাগই পাথুরে, গ্যাসীয় নয়। পাথুরে গ্রহে প্রাণ খুঁজে পাওয়ার সম্ভাবনাও বেশি।
নাসার প্রধান বিজ্ঞানী এলেন স্টোফান বলেছেন, এই আবিষ্কার আশা দিল যে, কোথাও না কোথাও আমাদের মতোই সূর্য রয়েছে। আমরা আর একটা পৃথিবী খুঁজে পেতে পারি।
নাসা এক বিবৃতিতে জানিয়েছে, এখনও পর্যন্ত প্রায় ৫ হাজার গ্রহ সদৃশ বস্তুপিণ্ড খুঁজে পাওয়া গেছে। ৩ হাজার ২০০ টি যাচাই করে দেখা হয়েছে। এরমধ্যে ২ হাজার ৩২৫টিরই সন্ধান দিয়েছে কেপলার।
২০০৯ সালে মহাকাশে পাড়ি দিয়েছিল কেপলার। আরও দুই বছর চলার মতো জ্বালানি মজুদ আছে এই টেলিস্কোপে। ফলে আগামী দিনে কেপলারের কাছ থেকে আরও বড় চমকের অপেক্ষায় আছেন বিজ্ঞানীরা।
Related News
যেভাবে ফোনের গুরুত্বপূর্ণ তথ্য চুরি করছে ভয়ংকর ম্যালওয়্যার
প্রযুক্তি ডেস্ক: অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য নতুন করে সতর্কবার্তা দিয়েছে সাইবারনিরাপত্তা গবেষকেরা। ‘ম্যানট্যাক্স ওট্যাক্স’ নামেরRead More
৬৪ জেলায় ফ্রি’তে প্রশিক্ষণের সু্যোগ, মিলবে খাবার ও যাতায়াত ভাড়া
প্রযুক্তি ডেস্ক: দেশের ৬৪ জেলার শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীদের বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবেRead More



Comments are Closed