সিলেটে হরতালের সমর্থনে জামায়াতের মিছিল সমাবেশ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: আমীরে জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামীকে ফাসির প্রতিবাদে জামায়াত কেন্দ্র আহুত বৃহস্পতিবারের হরতালের সমর্থনে মিছিল সমাবেশ করেছে সিলেট মহানগর জামায়াত। বুধবার রাতে নগরীর সোবহানীঘাট, সুবিদবাজার ও দক্ষিণ সুরমা সহ বিভিন্ন স্থানে এসব মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়।
পৃথক পৃথক মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন- জামায়াত নেতা আনোয়ার হোসেন, হাফিজ মশাহিদ আহমদ, ইঞ্জিনিয়ার শাহজাহান কবির রিপন, মাহমুদুর রহমান দিলোয়ার, এডভোকেট আব্দুল খালিক, ছাত্র শিবির নেতা নাসিম আহমদ ও মামুন হোসাইন প্রমুখ।
নেতৃবৃন্দ-বিচারের নামে মিথ্যা বানোয়াট ও সাজানো অভিযোগে বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা সাবেক সফল শিল্পমন্ত্রী আমীরে জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামীকে হত্যার প্রতিবাদে জামায়াত আহুত বুহস্পতিবারের দেশব্যাপী সর্বাত্মক ও শান্তিপুর্ন হরতাল সফলের আহŸান জানান। তারা বলেন- প্রতিটি বিচারিক হত্যাকান্ডের প্রতিবাদে দেশবাসীকে গর্জে উঠতে হবে। বিতর্কিত বিচার ব্যাবস্থার মাধ্যমে নিরপরাধ নেতৃবৃন্দকে হত্যার পরিনতি ভাল হবেনা। জনগনের আদালতে একদিন সকল হত্যাকান্ডের জবাব অবৈধ আওয়ামীলীগ সরকারকে দিতে হবে। বৃহস্পতিবারের হরতাল কে সফল করার জন্য পরিবহন মালিক শ্রমিক ও ব্যাবসায়ী নেতৃবৃন্দসহ সর্বস্থরের সিলেটবাসীর প্রতি আহŸান জানান তারা।
Related News
‘দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ’
বৈশাখী নিউজ ডেস্ক: উচ্চ পর্যায়ে দুর্নীতি বিরোধী গণআন্দোলন ও গণজাগরণ গড়ে তোলার লক্ষ্যে ১৯৯৮ সালেRead More
সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা
বৈশাখী নিউজ ডেস্ক: মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর বলেছেন, শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণRead More



Comments are Closed