ফুলবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে বৃদ্ধের মৃত্যু
মোস্তাফিজুর রহমান সুমন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে বৈদ্যুতিক ফ্যানের সুইচ টিপতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে হরিপদ রায় (৭৪) নামের এক বৃদ্ধের মৃত্যু ঘটেছে।
নিহত হরিপদ রায়ের পরিবারের লোকজন জানান, আজ মঙ্গলবার দুপুর ১২টায় চাষাবাদের জমি থেকে বাড়িতে এসে প্রচন্ড গরমের কারণে ঘরের বৈদ্যুতিক ফ্যানের সুইচ চালু করতে গিয়ে হরিপদ রায় বিদ্যুৎ স্পৃষ্ঠ হলে জ্ঞান হারিয়ে ফেলেন।
বাড়ীর লোকজন তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মেহেদী হাসান সবুজ তাকে মৃত বলে ঘোষণা করেন।
নিহত হরিপদ রায় ফুলবাড়ী উপজেলার আলাদীপুর ইউনিয়নের জিয়ত গ্রামের শ্রী হ্যামরায় এর পুত্র।
Related News
পঞ্চগড়ে তরুণদের নিয়ে ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: জাতিসংঘের আদলে আন্তর্জাতিক সংকট নিয়ে আলোচনা, কূটনৈতিক নেগোশিয়েশন,Read More
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More



Comments are Closed