রাজনগরে নির্বাচনী সহিংসতায় সংঘর্ষে গুলিবিদ্ধ ৭
মৌলভীবাজার প্রতিনিধি: রাজনগরে বিএনপির দুই পক্ষে সংঘর্ষে ৭ জন গুলিবিদ্ধ হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার ফেঞ্চুগঞ্জ-মৌলভীবাজার সড়কের ময়নার দোকান নামক স্থানে ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ হাকিম বকস সুন্দর রাজনগর সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ড সদস্য এনামুল হক চৌধুরীর মধ্যে নির্বাচনী বিষয় নিয়ে মত বিরোধ চলছিল।
মঙ্গলবার সকালে এমএ হাকিম বক্স সুন্দর এনামুল হক চৌধুরীকে গালাগাল করছেন বলে খবর পেয়ে এনামুল হক চৌধুরীর লোকজন মিছিল বের করেন। মিছিলটি মৌলভীবাজার-ফেঞ্জুগঞ্জ সড়ক পাড়ি দিয়ে রাজনগরের দিকে এগুতে থাকলে এমএ হাকিম বকস ও তার লোকজন এগিয়ে আসেন।
এসময় হাকিম বকসের পক্ষ থেকে মিছিলে কয়েক রাউন্ড গুলি ছোঁড়া হয়। এতে ৭ জন গুলিবিদ্ধ হয়ে আহত হন। আহতরা হলেন- সোহেল (৪৫), জুবেল (৩২), বেলাল (২০), জিয়াউর (৩২), আতিকুর রহমান (৩০), নাজেল (৩২) ও রেজাউল ইসলাম (২৮)।
এবিষয়ে বিএনপির সাধারণ সম্পাদক এমএ হাকিম বক্স সুন্দর জানান, এনামুল হক চৌধুরীর লোকজন মিছিল সহকারে তার গ্রামে ঢুকে আক্রমণ করতে এলে তিনি আত্মরক্ষার্থে গুলি ছুঁড়েছেন।
খবর পেয়ে রাজনগর থানার পুলিশ ঘটনাস্থলে আসেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
Related News
মৌলভীবাজারে পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীরRead More
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More



Comments are Closed