ঝিনাইদহে জাপা প্রার্থীর মার্কেটে হামলা ভাংচুর
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ বাজারে আওয়ামীলীগের প্রার্থী সাবদার হোসেন মোল্লার সমর্থকরা জাপা প্রার্থী মিজানুর রহমান বাবুলের মার্কেটে হামলা চালিয়ে ভাংচুর করেছে। ইউপি নির্বাচনে আধিপত্য বিস্তারকে কেন্দ্রে করে রোববার সন্ধায় আওয়ামীলীগের কর্মীরা এই হামলা চালায়। আত্মরক্ষার্থে জাপা প্রার্থী মিজানুর রহমান বাবুল তার লাইসেন্স করা পিস্তল দিয়ে দুই রাউন্ড ফাঁকা গুলি বর্ষন করে।
এ সময় উভয় দলের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। শৈলকুপা থানার ওসি মহিবুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান,
রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উমেদপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সাবদার হোসেন মোল্লার সমর্থকরা গাড়াগঞ্জ বাজারে মিছিল বের করে। এ সময় জাপা ও আওয়ামীলীগের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়।
এক পর্যায়ে আওয়ামীলীগের কর্মীরা জোটবদ্ধ হয়ে জাতীয় পার্টির (আনোয়ার হোসেন মঞ্জু) নেতা ও উমেদপুর ইউনিয়নে জাপার চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান বাবুলের মার্কেটে হামলা চালায়। তারা মার্কেটের দুইটি সারের দোকান ও সোনালী ব্যাংকে ইট পাটকেল নিক্ষেপ করে ভাংচুর চালায়। এ সময় জাপা নেতা বাবুল ও তার সমর্থকরা মার্কেটের মধ্যে অবরুদ্ধ হয়ে পড়লে বাবুল তার লাইসেন্সকৃত পিস্তল দিয়ে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
জাতীয় পার্টির (আনোয়ার হোসেন মঞ্জু) নেতা ও উমেদপুর ইউনিয়নে জাপা চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান বাবুল অভিযোগ করেন, চেয়ারম্যান পদে আজ রোববার মনোনয়ন পত্র জমা দেওয়ায় ক্ষিপ্ত হয়ে তার মার্কেটে আওয়ামীলীগের প্রার্থী সাবদার হোসেন মোল্লা উপস্থিত থেকে হামলা চালিয়ে ভাংচুর করেছেন। তিনি এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান।
এদিকে অভিযোগ খন্ডন করে সবদার হোসেন মোল্লার ছেলে শৈলকুপা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামিম হোসেন মোল্লা জানান, তাদের সমর্থকরা নৌকার পক্ষে গাড়াগঞ্জ বাজারে মিছিল বের করলে জাপা কর্মী সমর্থকরা তাদের উপর হামলা চালায়। এতে তাদের বেশ কয়েকজন কর্মী আহত হন।
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed