হবিগঞ্জে ২ মোটরসাইকেল আরোহী নিহত
হবিগঞ্জ সংবাদদাতা : হবিগঞ্জের বাহুবল উপজেলার দ্বিগম্বর বাজার এলাকায় রোলারের চাপায় মোটরসাইকেল আরোহী এরিস্টোফার্মা ও হামদর্দ এর দুইজন রিপ্রেজেন্টেটিভ নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৬টায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জামালপুর জেলার মমিনুল ইসলাম (৩৫) ও কুমিল্লা জেলার মোশাররফ হোসেন (৩২)। নিহত মমিনুল এরিস্টোফার্মা লিমিটেড এবং নিহত মোশাররফ হামদর্দ ওয়াকফ লিমিটেড এর বাহুবল উপজেলা রিপ্রেজেন্টেটিভ।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মমিনুল ও মোশাররফ মোটরসাইকেলযোগে বাহুবল উপজেলা সদর থেকে নবীগঞ্জ উপজেলার পানিউমদা এলাকায় যাচ্ছিলেন। পথিমধ্যে দ্বিগম্বর বাজার এলাকায় রাস্তা মেরামতকারী একটি রোলার মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে সাইকেলের ২ আরোহী আহত হন। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এদিকে, দুর্ঘটনার পর পর বিক্ষুব্ধ লোকজন মহাসড়ক অবরোধ করে। এতে ১ ঘন্টা মহাসড়কের উভয় পাশে সহস্রাধিক যান আটকা পড়ে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা ও বাহুবল মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় উত্তেজিত জনতাকে বুঝিয়ে শান্ত করলে তারা অবরোধ তুলে নেন।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মনির হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজ ও নিরাপদ করতে বিশ্ববিদ্যালয়ের পরিবহনRead More
হবিগঞ্জে ২০ হাজার টাকা আত্মসাত করতে নিজ বোনকে খুন
বৈশাখী নিউজ ডেস্ক: পাওনা ২০ হাজার টাকা ফেরত না দিয়ে আত্মসাত করতে বোনকে ছুরিকাঘাতে হত্যারRead More



Comments are Closed