অ্যান্ড্রয়েড ফোন হারালে বা চুরি হলে
প্রযুক্তি ডেস্ক : ফোন হারিয়ে যাওয়া কিংবা চুরি হওয়া বর্তমান সময়ে খুবই সাধারণ একটি ঘটনা। তবে ফোনটি যদি হয় অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত, তাহলে কিছু উপায় অবলম্বনের মাধ্যমে সেটি ফেরত পাওয়ার সম্ভাবনা থাকে।
এমনই কিছু উপায় আজ আপনাদের সামনে তুলে ধরা হলো—
অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজার :অ্যান্ড্রয়েড ফোনে যদি অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজার অ্যাপটি ইনস্টল করা থাকে এবং ইন্টারনেট সংযোগ চালু থাকে, তাহলে গুগল অ্যাকাউন্ট থেকে ফোনের অবস্থান ট্র্যাক করা সম্ভব। এ ছাড়া অ্যাপটির মাধ্যমে ফোন লক করে দেওয়া এবং তাতে থাকা সব তথ্য দূর থেকেই মুছে ফেলা যায়। গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ইনস্টল করে নেওয়া যাবে।
এয়ারড্রয়েড :এই অ্যাপটিও হারানো বা চুরি যাওয়া ফোন ট্র্যাক করার ক্ষেত্রে বেশ কার্যকর। এর মাধ্যমে ফোনের ক্যামেরা ব্যবহার করে ফোনটি কার কাছে আছে, সেটিও দেখে নেওয়া সম্ভব। গুগল প্লে স্টোরে AirDroid লিখে সার্চ দিয়ে অ্যাপটি পাওয়া যাবে।
অন্যান্য অ্যাপ :এর পাশাপাশি গুগল প্লে স্টোরে রয়েছে আরও কিছু অ্যাপ যার সাহায্যে হারিয়ে যাওয়া বা চুরি হওয়া অ্যান্ড্রয়েড ডিভাইসের লোকেশন ট্র্যাক করা যাবে। এর মধ্যে Find My Lost Phone উল্লেখযোগ্য।
Related News
পরীক্ষায় নকল রুখবে এআই, সিলেটে চার তরুণের নতুন উদ্ভাবন
প্রযুক্তি ডেস্ক: একটি শ্রেণিকক্ষে একসঙ্গে পরীক্ষা দিচ্ছেন প্রায় ১০০ শিক্ষার্থী। পরীক্ষার কার্যক্রম পর্যবেক্ষণে দায়িত্বে রয়েছেনRead More
গাড়ি চালানোর সময় ব্যক্তিগত তথ্য জানাবে জেমিনি, গুগলের নতুন সুবিধা
তথ্যপ্রযুক্তি ডেস্ক: গাড়ি চালানোর সময় ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য কাজে লাগিয়ে প্রয়োজনীয় প্রশ্নের উত্তর ও পরামর্শRead More



Comments are Closed