‘শ্রীরামসি গণহত্যা দিবস’ সোমবার, নানা কর্মসূচীর আয়োজন
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের শ্রীরামসি আঞ্চলিক গণহত্যা দিবস সোমবার (৩১ আগস্ট)। ১৯৭১ সালের ওই দিনে শ্রীরামসি গ্রামে পাকিস্তানি হানাদার বাহিনী গণহত্যা চালায়। এরপর থেকে প্রতিবছর ৩১ আগস্ট দিনটি ‘শ্রীরামসি আঞ্চলিক গণহত্যা দিবস’ হিসেবে পালন করা হয়।
এদিকে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে এবারও শ্রীরামসি শহীদ স্মৃতি সংসদের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। সংগঠনের সভাপতি মুন্তাকিম হোসেন জানান, দিবসটি উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, তাঁদের স্মরণে মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এ ছাড়া মেধা নির্বাচনী প্রতিযোগিতার সনদ ও পুরস্কার বিতরণ করা হবে।
ইতিহাস ঘেঁটে জানা যায়, ১৯৭১ সালের ৩১ আগস্ট সকাল ১০টার দিকে পাকিস্তানি হানাদার বাহিনীর সদস্যরা সাত-আটটি নৌকায় করে শ্রীরামসি বাজারে আসে। পরে স্থানীয় রাজাকারদের মাধ্যমে গ্রামবাসীকে খবর দেওয়া হয়, শ্রীরামসি হাইস্কুল মাঠে শান্তি রক্ষা কমিটির সভা আহ্বান করা হয়েছে। সভায় সবাইকে উপস্থিত থাকার জন্য গ্রামে প্রচার চালানো হয়।
শান্তির আশায় সেদিন গ্রামের লোকজন স্কুল মাঠে সমবেত হন। যারা আসতে দেরি করেন, তাঁদেরও ডেকে আনা হয়। এরপর পাকিস্তানি সেনারা ১০ থেকে ১২ জন করে বিদ্যালয়ের কক্ষে ডেকে নিয়ে হাত-পা বেঁধে লাইনে দাঁড় করিয়ে নির্বিচারে গুলি করে হত্যা করে। ইতিহাস অনুযায়ী সেদিন হানাদার বাহিনী শ্রীরামসিতে নির্মমভাবে ১২৬ জন মানুষকে হত্যা করে।
Related News
সুনামগঞ্জে মাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে মাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলেরRead More
শান্তিগঞ্জে বজ্রপাতে কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে বজ্রপাতে কাউছার আহমদ (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবারRead More



Comments are Closed