জৈন্তাপুরে পারিবারিক কলহে স্ত্রী নিহত, স্বামী পুলিশ হেফাজতে
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে পারিবারিক কলহের জেরে স্বামীর নির্যাতনে জিয়াসমিন আক্তার (৩২) নামে এক নারী নিহত ।
এ ঘটনায় নিহতের স্বামী রশিদ আহমেদকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর আনুমানিক ১টার দিকে জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের নয়াগাতী এলাকায় ঘটনাটি ঘটে।
নিহত জিয়াসমিন আক্তার ওই এলাকার বশির আহমদের মেয়ে এবং রশিদ আহমেদের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের একপর্যায়ে জিয়াসমিন আক্তারকে তার স্বামী নির্যাতন করেন। পরে তিনি মারা যান বলে অভিযোগ উঠেছে। খবর পেয়ে জৈন্তাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
জৈন্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী রশিদ আহমেদকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ঘটনার প্রকৃত কারণ ও মৃত্যুর বিষয়ে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছেন ওসি।
Related News
চাকরি সিলেটে, চার নার্স বসবাস করেন ইউরোপে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তিনজন সিনিয়র স্টাফ নার্স ও একজন মিডওয়াইফRead More
বিশ্বনাথে ছেলেসহ বিএনপি নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কদর আলী ও তার ছেলেRead More



Comments are Closed