Main Menu

বড়লেখায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় পুকুরে ডুবে ইলহাম আহমদ (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

Manual1 Ad Code

শনিবার (২৫ জুলাই) সকালে উপজেলার বর্ণী ইউনিয়নের পাকশাইল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইলহাম আহমদ পশ্চিম পাকশাইল জামে মসজিদের খতিব মাওলানা আবুল কাশেমের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, সকালে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির আঙিনায় খেলতে খেলতে একপর্যায়ে ইলহাম বাড়ির পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

Manual1 Ad Code

বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

Manual3 Ad Code

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান বলেন, ‘‘ঘটনার বিষয়ে পুলিশ খোঁজখবর নিয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা সন্দেহের কথা জানানো হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খেলতে গিয়ে অসাবধানতাবশত শিশুটি পুকুরে পড়ে পানিতে ডুবে মারা গেছে।’’

Manual2 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code