ঈশ্বরগঞ্জে ৬০০ মিটার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জালের ব্যবহার রোধে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য বিভাগ। রোববার (১৯ জুলাই) সকালে উপজেলার জাটিয়া ইউনিয়নের সুটিয়া এলাকার একটি জলাশয়ে এ অভিযান চালানো হয়।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কৃষিবিদ মায়মুনা জাহানের নেতৃত্বে পরিচালিত অভিযানে প্রায় ৬০০ মিটার অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জালগুলো ধ্বংসের জন্য উপজেলা পরিষদ প্রাঙ্গণে নিয়ে আসা হয়।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কৃষিবিদ মায়মুনা জাহান জানান, দেশীয় মাছের প্রজনন মৌসুমে পোনা ও ডিমওয়ালা মাছ সংরক্ষণে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জলাশয়ে নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে মৎস্য বিভাগ কঠোর অবস্থানে রয়েছে। আইন অনুযায়ী জব্দকৃত জাল ধ্বংস করা হবে এবং অবৈধ জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
উল্লেখ্য, সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে ঈশ্বরগঞ্জের বিভিন্ন এলাকায় অসাধু চক্রের মাধ্যমে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল ব্যবহার করে মাছ শিকারের বিষয়টি উঠে আসে। এতে দেশীয় মাছের স্বাভাবিক প্রজনন ও জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়েছে। সেই প্রতিবেদন প্রকাশের পরপরই উপজেলা মৎস্য বিভাগ দ্রুত অভিযান পরিচালনা করে অবৈধ জাল জব্দের এই পদক্ষেপ গ্রহণ করে।
Related News
ঈশ্বরগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় চোরাই মাল জব্দ, আটক ২
Manual8 Ad Code ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ২১ লাখ ৮০ হাজারRead More
ময়মনসিংহে দুই বাসের ভয়াবহ সংঘর্ষ, নিহত ৩
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহ সদর উপজেলায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৩Read More



Comments are Closed