Main Menu

গোলাপগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৯ জুন) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের ঢাকা দক্ষিণ মুন্সিপাড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- লক্ষণাবন্দ ইউনিয়নের ঢাকা দক্ষিণ মুন্সিপাড়া এলাকার বাসিন্দা রফিক উদ্দিনের ছেলে দবির (৪৫) এবং মৃত লুদাই মিয়ার ছেলে হাছান (২৬)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিক নির্দেশনায় এসআই আবু সাঈদ পিপিএম এর নেতৃত্বে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের একটি আভিযানিক দল বৃহস্পতিবার (১৯ জুন) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের ঢাকা দক্ষিণ মুন্সিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়। অভিযানকালে তাদের কাছ থেকে ১২২ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা শেষে শনিবার তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

 

Share





Related News

Comments are Closed