সিলেটে অনলাইন জুয়াড়ি চক্রের ৯ সদস্য আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরের কোতোয়ালি থানাধীন মোগলটুলা এলাকায় অভিযান চালিয়ে অনলাইন জুয়াড়ি চক্রের ৯ সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত ১টি স্মার্ট মোবাইল ফোন ও ৬টি টালি খাতা জব্দ করা হয়েছে।
আটকরা হলেন- সিলেটের কোতোয়ালি থানাধীন পশ্চিম কাজিরবাজার মোগলটুলা এলাকার মৃত আলতাফ হোসেনের ছেলে জীবন আহমদ (৩২), একই এলাকার মৃত তাজুল ইসলামের ছেলে সুমন মিয়া (২৭), মো. শাহীনের ছেলে মো. সানি (২২) ও মো. মুক্তার খাঁনের ছেলে ইমন খাঁন বাদল (২২), সুনামগঞ্জের তাহিরপুর থানার কাওকান্দি গ্রামের মৃত আশরাফুল মিয়ার ছেলে মো. জুয়েল আহমদ ছানাউল্লাহ (৩০), জামালগঞ্জ থানার মল্লিকপুর গ্রামের মো. আব্দুর শহিদের ছেলে মো. আজিজুর রহমান (৪৪) ও সুনামগঞ্জ সদর থানার নতুন পৈন্দা গ্রামের মৃত রশিদ আলীর ছেলে মো. নমিরুল ইসলাম (৪২), সিলেটের দক্ষিণ সুরমা থানার সদরখলা গ্রামের মৃত মনমোহন দেবনাথের ছেলে মধু দেবনাথ (৫৫) এবং ময়মনসিংহের হালুয়াঘাট থানার গোবরাকুড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে মো. মমিনুল (৪৫)।
র্যাব-৯ জানায়, গতকাল বিকেলে র্যাবের একটি আভিযানিক দল কোতোয়ালী থানাধীন সার্কিট হাউজের সামনে অবস্থান করছিল। বিকেল ৪টা ১০ মিনিটের দিকে গোপন সূত্রে খবর আসে, কাজিরবাজার মোগলটুলা এলাকায় কিছু ব্যক্তি অনলাইনে জুয়া খেলছে। এই সংবাদের ভিত্তিতে ৪টা ২০ মিনিটে র্যাব ঘটনাস্থলে পৌঁছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে ৯ জন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে র্যাব সদস্যরা ধাওয়া করে তাদের আটক করে।
র্যাব আরও জানায়, গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে- তারা বিভিন্ন অনলাইন অ্যাপসের মাধ্যমে ‘১০ টাকায় ৮০০ টাকা’ পাওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষকে এই খেলায় প্রলুব্ধ করত। জুয়ায় লোকজনকে যুক্ত করিয়ে তারা নিজেরা মোটা অঙ্কের কমিশন লাভ করত। উদ্ধারকৃত মোবাইল ফোন পরীক্ষা করে অনলাইন জুয়া খেলার ডিজিটাল আলামত পাওয়া গেছে।
এ বিষয়ে র্যাব-৯-এর পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত আলামতসহ আসামিদের সিলেট জেলার কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে র্যাবের চলমান অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।
Related News
হেলমেট বাহিনী ও অস্ত্রধারীদের জনগণ আর ভয় পায়না : এড. জুবায়ের
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল ও ১১Read More
তেল, গ্যাস, বিদ্যুৎ সঙ্কট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে সিলেটে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার, গ্যাসRead More



Comments are Closed