সিলেটে হামের উপসর্গ নিয়ে আরেক শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হামের উপসর্গ নিয়ে সিলেটে আরও এক শিশু মারা গেছে। তার বয়স ৮ মাস, বাড়ি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায়।
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মঙ্গলবার (৫ মে) এ শিশু ছেলে মারা যায়।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, এ বছরের শুরু থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে হাম রোগে আক্রান্ত হয়ে ৩ শিশুর মৃত্যু হয়েছে। আর উপসর্গ নিয়ে মারা গেছে আরও ১৬ শিশু।
এদিকে, বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ ও হাম নিয়ে ভর্তি আছেন ২০৫ জন।
জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় ৫ জনের হাম রোগ শনাক্ত হয়েছে। এছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ ও হাম নিয়ে সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৮ জন।
Related News
সিলেটে হামের উপসর্গ নিয়ে আরেক শিশুর মৃত্যু
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হামের উপসর্গ নিয়ে সিলেটে আরও এক শিশু মারা গেছে।Read More
দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়েRead More



Comments are Closed