হামে আরও ৪ জনের প্রাণহানি, নতুন শনাক্ত ৬৮৫
বৈশাখী নিউজ ডেস্ক: বায়ুবাহিত রোগ হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নতুন ২৬ জনের মধ্যে রোগটির উপসর্গ শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টার তথ্য নিয়ে বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৬৮৫ জন। সবমিলিয়ে গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৭০৯ জনে। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় হাম নিশ্চিত রোগীর সংখ্যা ২৬ জন। তাদের নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম নিশ্চিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৮৫ জনে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক ৪ জন হাম রোগীর মৃত্যু হয়েছে। তাদের নিয়ে গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত মোট ২৭ জন সন্দেহজনক হাম রোগীর মৃত্যু হয়েছে।
সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত মোট সন্দেহজনক নতুন হাম রোগী ভর্তি হয়েছে ২ হাজার ২৬৩ জন। আর এই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৯৩০ জন।
Related News
সিলেটে একদিনে ১৬ শিশুর দেহে হাম শনাক্ত, এক শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৬ শিশুর শরীরে নিশ্চিত হাম শনাক্তRead More
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু
স্বাস্থ্য ডেস্ক: সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে।Read More



Comments are Closed