কক্সবাজারে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ২ পর্যটকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজারের চকরিয়ায় মহাসড়কে বাসের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী পর্যটক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর ৬টার দিকে উপজেলার বানিয়ারছড়া ভিলেজার পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-রাজধানীর উত্তরখান আটি পাড়ার শহীদ ভূইয়ার ছেলে শরিফুল ইসলাম (৩০) এবং অলিউল ইসলামের ছেলে রাইসুল ইসলাম শিশির (৩০)। তারা কক্সবাজার ভ্রমণে যাচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মহাসড়কের বানিয়ারছড়া ভিলেজার পাড়া এলাকায় লাল সবুজ পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী ২ জন গুরুতর আহত হন।
আহতদের উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন।
চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আরিফুল আমিন বলেন, সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী পর্যটক নিহত হয়েছেন। বাসটি জব্দ করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Related News
ঘূর্ণিঝড়ের প্রভাবে জাহাজ চলাচল বন্ধ, সেন্টমার্টিনে আটকা দেড় হাজার পর্যটক
বৈশাখী নিউজ ডেস্ক: সেন্টমাটিন দ্বীপে প্রায় দেড় হাজার পর্যটক আটকা পড়েছেন। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া প্রবলRead More
চট্রগামে দিনদুপুরে পুলিশের পিকআপ ভ্যান চুরি!
বৈশাখী নিউজ ডেস্ক: জনগণের গাড়ি চুরি ঠেকাতে নানা কৌশলে কাজ করে পুলিশ। অথচ এবার খোদRead More



Comments are Closed