সুনামগঞ্জে বিয়ের আলোকসজ্জায় বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরাফাত ইসলাম (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের সোনালী ব্যাংক সংলগ্ন শফিকুল ইসলামের বাসায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরাফাত ইসলাম উপজেলার দক্ষিণ কামলাবাজ গ্রামের ফাইজুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শফিকুল ইসলামের বাসার তিনতলায় একটি বিয়ের অনুষ্ঠানের জন্য আলোকসজ্জার কাজ করছিল আরাফাত। এ সময় ঝাড়বাতি লাগানোর সময় বিদ্যুতের মেইন লাইনে শর্ট সার্কিট হলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন।
পরে আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোরের মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহতের বাবা লিখিতভাবে জানিয়েছেন, এ ঘটনায় কারও বিরুদ্ধে তাদের কোনো অভিযোগ নেই।
Related News
সুনামগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আটক ৩
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে গোষ্ঠীগত বিরোধকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে রুস্তমRead More
দিরাইয়ে ৪ ফার্মেসিকে জরিমানা
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রির অপরাধে চারRead More



Comments are Closed