Main Menu

ইরানের হয়ে লড়বে আরও দুই দেশের বাহিনী

Manual2 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো টেলিভিশনে ভাষণ দিয়েছেন আয়াতুল্লাহ মোজতবা খামেনি।

বৃহস্পতিবার (১২ মার্চ) দেওয়া ভাষণে তিনি ইসরাইল ও তাদের মিত্র যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান লড়াই চালিয়ে যাবে এবং সব শহীদের রক্তের বদলা নেওয়া হবে।

টেলিভিশন ভাষণে খামেনি বলেন, ইরান তার অবস্থান থেকে সরে যাবে না। ইয়েমেন ও ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলো ইসলামি বিপ্লবকে সমর্থন করে এবং প্রয়োজন হলে তারা কার্যক্রম শুরু করবে।

তিনি বলেন, ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারাও তাদের দায়িত্ব পালন করবে। একই সঙ্গে ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলোও ইসলামি বিপ্লবকে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।

Manual7 Ad Code

ভাষণে ইরানের সামরিক বাহিনীর ভূয়সী প্রশংসা করেন নতুন সর্বোচ্চ নেতা। তিনি বলেন, দেশ যখন আক্রমণের শিকার হয়েছে তখন ইরানের সামরিক বাহিনীই দেশকে পরাধীন হওয়া বা বিভক্ত হওয়ার হাত থেকে রক্ষা করেছে।

Manual6 Ad Code

তিনি আরও বলেন, ‘আমি সেই সাহসী যোদ্ধাদের ধন্যবাদ জানাতে চাই, যারা আমাদের দেশ যখন চাপের মুখে এবং আক্রমণের শিকার, তখন অসাধারণ দায়িত্ব পালন করছে।’

যুক্তরাষ্ট্রকে সতর্ক করে খামেনি বলেন, ইরান প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়, তবে অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোর বিরুদ্ধে হামলা অব্যাহত থাকবে।

Manual4 Ad Code

তার ভাষায়, ইরানি বাহিনী কেবল মার্কিন ঘাঁটিগুলোকেই লক্ষ্যবস্তু করছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে। তিনি দাবি করেন, মধ্যপ্রাচ্যে থাকা সব মার্কিন ঘাঁটি অবিলম্বে বন্ধ করা উচিত, অন্যথায় সেগুলোতে হামলা চালানো হতে পারে।

Manual3 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code