সিলেট সীমান্তে আড়াই কোটি টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সীমান্তে তল্লাশি জোরদার করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে, যার আনুমানিক সিজার মূল্য দুই কোটি ৪৫ লক্ষ টাকা।
মঙ্গলবার (১০ মার্চ ) ভোররাতে গোপন সংবাদের ওপর ভিত্তি করে বাংলাবাজার, পান্থুমাই, মিনাটিলা, সংগ্রাম ও বিছনাকান্দি বিওপি কর্তৃক ব্যাটালিয়ন সদর থেকে একটি বিশেষ টহলদল চোরাচালানী অভিযান পরিচালনা করে। অভিযানে ভারতীয় বেটনোভেট ক্রীম, জিরা, গরু ও মহিষ, ইমিটেশন চেইন, মেডিসিন, মোটরসাইকেল পার্টস, চকলেট, ফল, চা-পাতা, কসমেটিক্স, বাসমতি ফ্লেভার পাউডার, চিনি, আতশবাজি, নারিকেল, মেহেদী, বিস্কুট, পুডিং পাউডার, টু-পিস পোশাক, বাংলাদেশ হতে পাচারকালে শিং মাছসহ চোরাচালানী মালামাল এবং মালামাল পরিবহনের জন্য ব্যবহৃত একটি টাটা ট্রাক আটক করা হয়।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক এম নাজমুল হক জানিয়েছেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং মাদকদ্রব্য পাচার রোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, আটককৃত চোরাচালানী মালামাল সম্পর্কে বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
Related News
ওসমানীনগরে শিশুর সর্বনাশ করার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলায় ৬০ বছর বয়সীRead More
বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩Read More



Comments are Closed