স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণ, যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ এর অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দশম শ্রেণির এক ছাত্রীকে অপহরণ ও ধর্ষণের মামলার প্রধান আসামি এবাদত হোসেনকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৯ মার্চ) রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে বিজয়নগর উপজেলা-র বিষ্ণুপুর ইউনিয়নের দুলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত এবাদত হোসেন (২৫) উপজেলার নয়াবাদী এলাকার বাসিন্দা।
র্যাব সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই ছাত্রী ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার একটি এলাকার বাসিন্দা এবং স্থানীয় একটি পলিটেকনিক একাডেমির দশম শ্রেণির ছাত্রী। স্কুলে যাতায়াতের পথে অভিযুক্ত এবাদত হোসেন প্রায়ই তাকে উত্যক্ত করত বলে অভিযোগ রয়েছে। বিষয়টি ভুক্তভোগী তার পরিবারকে জানালে স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করা হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
গত ২৪ জুলাই ২০২৫ সন্ধ্যা আনুমানিক ৭টা ৪৫ মিনিটে ভুক্তভোগী বাড়ি থেকে বাইরে বের হলে অভিযুক্ত এবাদত হোসেন ও তার সহযোগীরা তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়। এ সময় ভুক্তভোগীর মা বাধা দিতে গেলে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। পরে ভুক্তভোগীর পরিবার আশঙ্কা করে যে তাকে অজ্ঞাত স্থানে নিয়ে নির্যাতন করা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে বিজয়নগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। এরপর থেকেই আসামিদের গ্রেফতারে র্যাব-৯ গোয়েন্দা তৎপরতা শুরু করে।
র্যাব-৯ জানায়, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার মামলা নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০২৩) এর ৭/৯(১)/৩০ ধারায় দায়ের করা মামলার প্রধান আসামি হিসেবে এবাদত হোসেনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ। তিনি জানান, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
Related News
জৈন্তাপুরে ৭৩টি নৌকা ধ্বংস, ৮ হাজার ঘনফুট বালু জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের যৌথ অভিযানে ৭৩টিRead More
ওসমানীনগরে শিশুর সর্বনাশ করার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলায় ৬০ বছর বয়সীRead More



Comments are Closed