Main Menu

হবিগঞ্জে ট্রাক্টরের চাপায় শিশুর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে মাটিবাহী ট্রাক্টরের চাপায় জিহান মিয়া (১০) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (৯ মার্চ) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার বাঘাসুরা ইউনিয়নের বাঘাসুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জিহান মিয়া একই এলাকার মোঃ সুবেল আহমেদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে জিহান মিয়া বাড়ির পাশের সড়কে খেলাধুলা করছিল। এ সময় একটি মাটিবাহী ট্রাক্টর দ্রুতগতিতে এসে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ বিষয়ে স্থানীয়রা জানান, এলাকায় অবাধে মাটিবাহী ট্রাক্টর চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব মোর্শেদ খান জানান, দুর্ঘটনার বিষয়টি জেনে পুলিশ ঘটনাস্থলে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

 

Share





Related News

Comments are Closed