Main Menu

দেশের ৫ বিভাগে বজ্রবৃষ্টির আভাস

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: আগামী কয়েকদিনের মধ্যে ঢাকাসহ দেশের পাঁচটি বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মূলত, পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের সক্রিয়তা এবং দক্ষিণ বঙ্গোপসাগরের স্বাভাবিক মৌসুমি লঘুচাপের প্রভাবে আবহাওয়ার এই পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে।

Manual7 Ad Code

বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আগামী রোববার (৮ মার্চ) সন্ধ্যা থেকে রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই বৃষ্টির প্রবণতা পরবর্তী ৪৮ ঘণ্টা পর্যন্ত বজায় থাকার সম্ভাবনা রয়েছে।

Manual2 Ad Code

আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আগামীকাল শুক্রবারও সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। তবে শনিবার দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

এরপর আগামী রোববার (৮ মার্চ) ও সোমবার (৯ মার্চ) রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যান্য স্থানে আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

Manual8 Ad Code

 

Manual3 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code