সিলেট-তামাবিল সড়কে ট্রাক চাপায় পুলিশ কর্মকর্তা নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-তামাবিল মহাসড়কে বালুবাহী ট্রাকের চাপায় এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারী) বেলা সোয়া ২টার দিকে জৈন্তাপুর উপজেলার দরবস্ত বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও এক এএসআই আহত হন।
জানা যায়, এএসআই মো. আতিকুর রহমান জৈন্তাপুর থানায় কর্মরত ছিলেন। তিনি মোটরসাইকেলযোগে নিয়মিত ডিউটির উদ্দেশ্যে বের হয়েছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা বালুবাহী একটি ট্রাক ধাক্কা দিলে ছিটকে পড়ে এএসআই আতিকুর রহমান এবং এএসআই সোহেল রানা আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে পাঁচটার দিকে এএসআই আতিকুর রহমান মারা যান।
নিহত এএসআই মো. আতিকুর রহমান কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার চর বিশুদিয়া গ্রামের মোঃ সামছুল হকের ছেলে। তবে তার কর্মস্থল ছিল জৈন্তাপুর থানা। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
এ ঘটনায় জড়িত ট্রাকচালক মঞ্জুর হোসেন (৪১) ও হেলপার ফয়সাল (২১)-কে ট্রাকসহ আটক করা হয়। আটককৃতরা যথাক্রমে ফেনীর দাগনভূঞা ও ফেনী সদর থানার বাসিন্দা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জৈন্তাপুর থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, মহাসড়কের দরবস্ত টেংরা এলাকায় দায়িত্ব পালনকালে তামাবিলগামী একটি ট্রাকের চাপায় গুরুতর আহত হন এএসআই আতিকুর রহমান। পরে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনার পর ঘাতক ট্রাক ও চালককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Related News
ওসমানীনগরে শিশুর সর্বনাশ করার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলায় ৬০ বছর বয়সীRead More
বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩Read More



Comments are Closed