হবিগঞ্জে বিএনপি’র সভাপতিকে আটকের প্রতিবাদে মহাসড়ক অবরোধ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জে বাহুবল উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস চৌধুরী তুষারকে আটকের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।
রোববার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে এ অবরোধ কর্মসূচি পালন করা হয়। এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে শহরের শায়েস্তানগর এলাকায় নিজ বাসা থেকে তাকে হেফাজতে নেয় গোয়েন্দা পুলিশ (ডিবি)।
অভিযোগ রয়েছে, বাহুবল থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলামকে মোবাইল ফোনে অকথ্য ভাষায় গালাগাল করার একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভাইরাল হওয়া ওই অডিও ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, অডিওটির সত্যতা যাচাই ও সংশ্লিষ্টতার বিষয়টি খতিয়ে দেখে তদন্তের ধারাবাহিকতায় তাকে আটক করা হয়েছে।
আটকের খবর ছড়িয়ে পড়লে প্রথমে দুপুর ২টার দিকে মহাসড়কে অবস্থান কর্মসূচি পালন করেন বিএনপি নেতাকর্মীরা। পরে সন্ধ্যায় তারা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন এবং আটক নেতার মুক্তি দাবি করেন। একই সঙ্গে সংশ্লিষ্ট ওসির প্রত্যাহারের দাবিও তোলেন বিক্ষোভকারীরা।
হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রাখী রানী দাস বলেন, উপজেলা বিএনপির সভাপতিকে হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
Related News
হবিগঞ্জে বিচ্ছুর কামড়ে যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের আজমিরীগঞ্জে বিচ্ছুর কামড়ে সৌরভ দেবনাথ (১৮) নামে এক কিশোরে মৃত্যু হয়েছে।Read More
হবিগঞ্জে ৭ হাজার ৮০০ পিস ইয়াবাসহ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে পিকআপের ইঞ্জিনের ওপর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৭ হাজার ৮০০Read More



Comments are Closed