জকিগঞ্জে আগুনে পোড়ানো অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জ উপজেলায় হাওর এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটির শরীরে আগুনে পোড়ানোর চিহ্ন এবং গলায় রশি প্যাঁচানো থাকায় ঘটনাটি ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সুলতানপুর ইউনিয়নের সাতঘরি ও বিলপার এলাকার মধ্যবর্তী কোনারবন্দ হাওরে স্থানীয় কয়েক ব্যক্তি প্রথমে মরদেহটি দেখতে পান। পরে তারা জকিগঞ্জ থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মরদেহটির শরীরের একাধিক স্থানে আগুনে পোড়ানোর চিহ্ন দেখা গেছে। পাশাপাশি গলায় রশি প্যাঁচানো অবস্থায় মরদেহটি পড়ে থাকতে দেখা যায়। এছাড়া মরদেহের পাশ থেকে একটি লবণের প্যাকেট উদ্ধার করা হয়েছে, যা ঘটনাটিকে আরও রহস্যজনক করে তুলেছে।
পুলিশের প্রাথমিক ধারণা, নিহত ব্যক্তি মধ্যবয়সী একজন পুরুষ। তবে তার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
এ তথ্যটি নিশ্চিত করে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এটি হত্যাকাণ্ড নাকি অন্য কোনো ঘটনা—তা তদন্ত ও ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। মরদেহের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।”
Related News
ওসমানীনগরে শিশুর সর্বনাশ করার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলায় ৬০ বছর বয়সীRead More
বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩Read More



Comments are Closed