Main Menu

জৈন্তাপুরে দুটি ক্রাসার মিলকে ১০ হাজার টাকা জরিমানা

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিবেশ রক্ষায় উপজেলার চার নম্বর বাংলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে পানি ব্যবহার না করে ক্রাশার মিল পরিচালনার দায়ে দুইটি ষ্টোন ক্রাসার মিলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

১৩ জানুয়ারী মঙ্গলবার দুপুর ১২টায় জৈন্তাপুর উপজেলা সহকারি কমিশনার (এসিল্যান্ড) পলি রানী দেব এর নেতৃত্বে উপজেলা চারনম্বর বাংলা বাজার এলাকার ক্রাশার মিল এলাকায় অভিযান পরিচালনা করেন।

এসময় ক্রাশার মিল পানি ব্যবহার না করে পাথর ক্রাশিং করায় ধুলো কনায় পরিবেশের মারাত্বক ক্ষতিসাধন করা আসছে। এরই প্রেক্ষিতে উপজেলা প্রশাসন পরিবেশ সুরক্ষায় অভিযান পরিচালনা করে দুটি ক্রশার মিলকে পানি ব্যবহার না করার দায়ে প্রাথমিক ভাবে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয় এবং আগামী দিনে পানি ব্যবহার না করলে মিল বন্ধ করার জন্য মুছলেখা গ্রহন করা হয়। অন্যান্য ক্রাশার মিল মালিকদের সর্তক করা হয়। আগামী দিন হতে প্রতিটি ক্রাশার মিলে পরিবেশ সুরক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

উপজেলা সহকারি কমিশনার (এসিল্যান্ড) পলি রানী দেব জানান, পরিবেশ সুরক্ষায় প্রশাসনের পক্ষ হতে অভিযান পরিচালনা করে ২টি ক্রাশার মিলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তাদেরকে সর্তক করা হয়েছে। আগামী দিনে হতে উপেজেলার প্রতিটি এলাকায় পরিবেশ আইনে অভিযান পরিচালিত হবে।

Share





Related News

Comments are Closed