সিলেট সীমান্তে ১ কোটি ১৭ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ১৭ লাখ টাকা মূল্যের চোরাচালানি মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৭ জানুয়ারি) ও বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভোরে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর দায়িত্বাধীন সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় বাংলাবাজার, দমদমিয়া, সংগ্রাম, বিছনাকান্দি, প্রতাপপুর, শ্রীপুর, কালাসাদেক ও পান্থুমাই বিওপির আওতাধীন বিভিন্ন এলাকায় চোরাচালানবিরোধী কার্যক্রম চালানো হয়।
অভিযানে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে আনা সানগ্লাস, কমলা, মহিষ, শাড়ি, গরু, জিরা, চিনি, চকলেট, শীতের কম্বল, কসমেটিকস সামগ্রী, চা-পাতা ও মদ উদ্ধার করা হয়। একই সঙ্গে বাংলাদেশ থেকে পাচারের সময় লেডিস সোয়েটার, টি-শার্ট, রসুন ও শিং মাছ জব্দ করা হয়েছে।
এ ছাড়া চোরাচালানি মালামাল পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং অবৈধভাবে পাথর পরিবহনে ব্যবহৃত একটি ডিআই পিকআপ জব্দ করা হয়। বিজিবির হিসাব অনুযায়ী, আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ১৭ লাখ ৮ হাজার ৭০০ টাকা।
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক নাজমুল হক জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। তিনি আরও বলেন, উদ্ধারকৃত মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Related News
ওসমানীনগরে শিশুর সর্বনাশ করার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলায় ৬০ বছর বয়সীRead More
বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩Read More



Comments are Closed