দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের ভয়াবহ হামলা, নিহত ১০
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহরের অদূরে একটি পৌরসভায় অজ্ঞাত বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলিতে ১০ জন নিহত হয়েছেন। এই ভয়াবহ হামলায় আহত হয়েছেন আরও ১০ জন, যাদের অবস্থা আশঙ্কাজনক।
শনিবার (২০ ডিসেম্বর) স্থানীয় সময় রাত ১টার ঠিক আগে জোহানেসবার্গ থেকে প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত বেকারসডাল এলাকায় এই নৃশংস ঘটনাটি ঘটে। খবর এনডিটিভির।
বার্তা সংস্থা এএফপিকে পুলিশ জানিয়েছে, বন্দুকধারীরা রাস্তায় আকস্মিক আক্রমণ চালিয়ে সাধারণ মানুষের ওপর নির্বিচারে গুলি বর্ষণ করতে থাকে। গাউতেং প্রদেশের পুলিশের মুখপাত্র ব্রিগেডিয়ার ব্রেন্ডা মুরিডিলি জানান, হামলার সঠিক কারণ বা হামলাকারীদের পরিচয় সম্পর্কে এখনো কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। বেকারসডাল এলাকাটি মূলত কয়েকটি বড় সোনা খনির কাছে অবস্থিত হওয়ায় সেখানে সবসময় জনসমাগম থাকে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, একটি বারের কাছে অবৈধভাবে মদ বিক্রি করা হচ্ছিল এমন একটি স্থানে বন্দুকধারীরা হামলা চালায়। গুলির শব্দে মুহূর্তেই এলাকাটি রণক্ষেত্রে পরিণত হয়। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের মতে, হামলাকারীরা কোনো কথা না বলেই সাধারণ পথচারী ও আড্ডারত লোকজনকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে।
উল্লেখ্য, ৬ কোটি ৩০ লাখ জনসংখ্যার দেশ দক্ষিণ আফ্রিকায় অপরাধের হার এবং সহিংসতার ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। বেকারসডালের এই ঘটনার মাত্র কয়েক দিন আগে, গত ৬ ডিসেম্বর রাজধানী প্রিটোরিয়ার কাছে একটি হোস্টেলে বন্দুকধারীরা হামলায় ১২ জন নিহত হয়েছিল।
Related News
সৌদিতে জ্বালানি স্থাপনা আরামকোর দফতরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনায় হামলার ঘটনা ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছেRead More
সৌদির দাম্মাম বিমানবন্দর বন্ধ ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের পর এবার দাম্মাম বিমানবন্দরের কার্যক্রমও বন্ধRead More



Comments are Closed