বাড়ল সব ধরণের জ্বালানি তেলের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: বিশ্ববাজারের সঙ্গে মিল রেখে দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২ টাকা করে বাড়িয়েছে সরকার।
রোববার (৩০ নভেম্বর) জ্বালানি মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন মূল্য সম্পর্কে জানানো হয়। এদিন রাত ১২টা থেকে এ মূল্য কার্যকর হবে।
নতুন ঘোষণা অনুযায়ী, ডিজেলের বিক্রয়মূল্য প্রতি লিটার ১০২ টাকা থেকে বেড়ে হবে ১০৪ টাকা। ১২২ টাকা লিটারের অকটেন কিনতে হবে ১২৪ টাকায়।
পেট্রোলের দাম ১১৮ টাকা থেকে বেড়ে হয়েছে ১২০ টাকা। ১১৪ টাকার পরিবর্তে কেরোসিনের দাম পড়বে ১১৬ টাকা।
বিশ্ববাজারের সঙ্গে মিল রেখে দেশের বাজারে জ্বালানি তেলের দাম ঠিক করতে ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে স্বয়ংক্রিয় পদ্ধতিতে তেলের মূল্য নির্ধারণ চালু করেছে সরকার।
Related News
আগামী সপ্তাহে বাজারে আসছে নতুন নকশার নোট
বৈশাখী নিউজ ডেস্ক: দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী সপ্তাহে বাজারে আসছে নতুন নকশার ২০ ওRead More
দেশের বাজারে আরো কমল স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: ১৩ দিনে সপ্তমবারের মতো দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনRead More



Comments are Closed