দোয়ারাবাজারে নানাবাড়ি বেড়াতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দোয়ারাবাজারে নানাবাড়ি বেড়াতে এসে ডোবায় পড়ে প্রাণ গেল দুই বছরের শিশু আনাসের।
শনিবার (২৯ নভেম্বর) দুপুরে দোয়ারাবাজার সদর ইউনিয়নের বড়বন্দ গ্রামে মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে।
জানা গেছে, সম্প্রতি আনাস তার পিত্রালয় সুদুর ফেনী থেকে মায়ের সাথে ওই গ্রামের (বড়বন্দ) নানা হানিফ খার বাড়িতে বেড়াতে আসে। শনিবার দুপুরে ওই বাড়ির আঙিনায় খেলা করছিল আনাস। পরে কোনো এক সময়ে বাড়ির সকলের অজান্তে সে বাড়ির পার্শ্ববর্তী ডোবায় পড়ে তলিয়ে যায় বলে ধারণা করছেন স্থানীয়রা। পরে বিকাল ২টার দিকে প্রতিবেশী এক মহিলা ওই ডোবায় আনাসের ভাসমান নিথর দেহ দেখতে পান। এসময় তাকে উদ্ধার করে দ্রুত দোয়ারাবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশু আনাসের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
Related News
ছাতকে প্রবাসীর বৃদ্ধা মাকে পিটিয়ে ও কুপিয়ে জখম, গ্রেপ্তার ৩
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলায় প্রবাসীর বৃদ্ধা মাকে বসতবাড়ির জায়গা জোরপূর্বক দখলের উদ্দেশ্যে পিটিয়েRead More
ছাতকে মিছিলে দিতে গিয়ে আটক ছাত্রলীগের দুই কর্মী
ছাতক প্রতিনিধি: ছাতকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই কর্মীকে আটক করা হয়েছে। ঝটিকা মিছিলে যোগ দিতেRead More



Comments are Closed