Main Menu

চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: চুয়াডাঙ্গার জীবননগরে গয়েশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে শহিদুল ইসলাম (৩৭) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

শনিবার (২৯ নভেম্বর) বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে।

Manual5 Ad Code

শহিদুল উপজেলার গয়েশপুর গ্রামের নস্কর আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকালে শহিদুল ইসলামসহ ৫-৬ জন বাংলাদেশি গয়েশপুর সীমান্তের ৭০ নম্বর মেইন পিলারের কাছ দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে।

এ সময় ৩২ বিএসএফের টহলরত সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিতে শহিদুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে নিহত হন। অন্যরা বাংলাদেশের অভ্যন্তরে পালিয়ে আসে। শহিদুলের মরদেহ নিয়ে গেছে বিএসএফ।

Manual8 Ad Code

এ বিষয়ে বিজিবির মহেশপুর ৫৮ ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম জানান, বিকেলে সীমান্তের ৭০ নম্বর মেইন পিলারের ভারতের ৫০ গজ অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

Manual3 Ad Code

তিনি বলেন, তারা কাঁটাতার পেরিয়ে মাদক আনতে গিয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। মরদেহ ফেরত চেয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ চলছে।

 

Manual6 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code