সিলেটে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের মোগলাবাজার থানাধীন গোটাটিকর পূর্বপাড়া এলাকা থেকে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৯ নভেম্বর) বেলা ২টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
নিহত মো. তাহির আলী (৮০) গোটাটিকর পূর্বপাড়া এলাকার মৃত আনফর আলীর ছেলে।
পুলিশ জানায়, শনিবার দুপুরে স্থানীয় লোকজন তাহির আলীকে তার বাসার বসতঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাৎক্ষণিকভাবে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে মোগলাবাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হাবিব বলেন, গোটাটিকর পূর্বপাড়া এলাকা থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করছে পুলিশ।
Related News
সিলেট আলিয়া মাঠে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ ২৫ জুলাই
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: কেন্দ্রঘোষিত কর্মসুচীর অংশ হিসেবে আগামী ২৫ জুলাই বেলা ২টায়Read More
টিলাগড় ক্লাবের উদ্বোধন
Manual2 Ad Code ডেস্ক রিপোর্ট: সিলেটের ঐতিহ্যবাহী টিলাগড় ক্লাবের হারানো গৌরব ফিরিয়ে আনতে এবং সামাজিকRead More



Comments are Closed