Main Menu

বিসিএস পরীক্ষা, সিলেটের চৌহাট্রায় যতদিন মিছিল-মিটিং নিষিদ্ধ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সরকারি মহিলা কলেজ কেন্দ্রে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) থেকে শুরু হচ্ছে ৪৭তম বিসিএস লিখিত ও আবশ্যিক পরীক্ষা। নির্দিষ্ট তারিখ অনুযায়ী সে পরীক্ষা চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত।

এই দিনগুলোতে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত মহানগরের চৌহাট্টা, কেন্দ্রীয় শহিদ মিনারের সামনসহ সিলেট সরকারি মহিলা কলেজ কেন্দ্রের আশপাশে জনসমাবেশ, মিছিল, গান বাজনা, হৈ-চৈ, উচ্চস্বরে চিৎকার, ঢাকঢোল বাজানো, মাইক্রোফোন, লাউড স্পিকার বা অন্য কোন শব্দ উৎপাদনকারী যন্ত্র বহন ও ব্যবহার, অস্ত্র-শস্ত্র যেমন- তলোয়ার, বর্শা, বন্দুক, ছোরা বা লাঠি বহন, বিস্ফোরক দ্রব্য, ইট-পাথর বহন ও ব্যবহার এবং বহিরাগত ও অননুমোদিত/অবাঞ্চিত ব্যক্তিবর্গের প্রবেশসহ জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ সব ধরনের কাজ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী (পিপিএম- সেবা।

বুধবার (২৬ নভেম্বর) দুপুরে এক বার্তায় এসএমপি কমিশনার জানান- এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, সিলেট সরকারি মহিলা কলেজ কেন্দ্রে ২৭ থেকে ৩০ নভেম্বর ও ১, ৩, ৪, ৭ ও ৮ ডিসেম্বর আবশ্যিক বিষয় এবং ১০, ১১, ১৫ ও ১৮ ডিসেম্বর পদসংশ্লিষ্ট বিষয়ে বিএসএস পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে নির্ধারিত তারিখে সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত।

Share





Related News

Comments are Closed