সিলেটে আরও ১২ জন ডেঙ্গু রোগী শনাক্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে দিনদিন বৃদ্ধি পাচ্ছে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে নতুন করে ১২জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।
স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় (৮ নভেম্বর সকাল ৮টা থেকে ৯ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত) সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ১২জন নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।
এ নিয়ে চলতি বছরে সিলেট বিভাগে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৭৪ জন। শুধুমাত্র চলতি মাসের এই ৯দিনেই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৫৯ জন।
ডেঙ্গুতে আক্রান্ত ৩৭৪ জনের মধ্যে সিলেট জেলায় ৬৫জন, সুনামগঞ্জ জেলায় ৫৪জন, মৌলভীবাজার জেলায় ৫১জন ও হবিগঞ্জ জেলায় ২০৪জন। তবে বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজন মারা গেছেন।
বিভাগীয় পরিচালক কার্যালয় (স্বাস্থ্য) সিলেটের তথ্যমতে- ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তিকৃত রোগীর সংখ্যা ৩৪ জন। এরমধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৯জন, জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৪জন, ওয়েসিস হাসপাতালে ১জন, খাদিমপাড়া হাসপাতালে ১ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ১ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ১০জন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন।
Related News
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৬১৫
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাRead More
হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,৩৩০
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৭ শিশুর মৃত্যু হয়েছে। এইRead More



Comments are Closed