বাংলাদেশ মণিপুরী ছাত্র সমিতির রাস-৬ গ্রন্থ উন্মোচন
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ মণিপুরী ছাত্র সমিতি বামছাস কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আলোচনা সভা ও রাস গ্রন্থ -৬ এর উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) বিকেলে সিলেট নগরীর দরগা গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের হল রুমে এই আলোচনা সভা ও গ্রন্থ উন্মোচন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মণিপুরী ছাত্র সমিতি (বামছাস) কেন্দ্রীয় কমিটির সভাপতি ময়েংবম মুকেশ এর সভাপতিত্বে ও সাংস্কৃতিক সম্পাদক কোংখাম ইচেল থৈবা এর পরিচালনায় প্রধান অতিথি সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির বিজনেস এডমিনিস্ট্রেশন বিভাগের প্রধান প্রফেসর ড. তোফায়েল আহমদ, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন এন এম এডুকেশন ট্রাস্টের চেয়ারম্যান এল নন্দলাল সিংহ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হলিসিটি পাবলিক স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা মোঃ সাইফুল করিম চৌধুরী করিম চৌধুরী হায়াত, বাংলাদেশ বেতার সিলেট এর বিশিষ্ট সজ্ঞীতজ্ঞ নীলমনি সিংহ, নির্ঝরিণী সঙ্গীতাঙ্গনের পরিচালক বিধান কুমার সিংহ।
সার্বিক সহযোগিতা করেন যুক্তরাষ্ট্র প্রবাসি ও বাংলাদেশ মণিপুরী ছাত্র সমিতি (বামছাস) এর প্রধান উপদেষ্টা অসেম সত্যজিত সিংহ।
Related News
গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. দিদার চৌধুরী বলেছেন,Read More
সিলেট মহানগর জামায়াতের দায়িত্বশীল বৈঠক অনুষ্টিত
বৈশাখী নিউজ ডেস্ক: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামRead More



Comments are Closed