সিলেটে বিদেশে পাঠানোর নামে টাকা আত্মসাত, গ্রেফতার ১
বৈশাখী নিউজ ডেস্ক: বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে সিলেটে হারিসুল ইসলাম হারিছ (৬০) নামে এক ব্যক্তি গ্রেফতার হয়েছেন। তার বিরুদ্ধে একাধিক প্রতারণার মামলা রয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) দুপুরে কোর্ট থেকে প্রাপ্ত ওয়ারেন্টের ভিত্তিতে তাকে গ্রেফতার করে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।
জানা যায়, গাড়িতে করে সিলেট শহরে যাওয়ার সময় রাস্তায় তাকে হেফাজতে নেয় পুলিশ।
গ্রেফতার হারিছের বাড়ি কোম্পানীগঞ্জ উপজেলার নতুন মেঘেরগাঁও গ্রামে। তার পিতার নাম মৃত কাঞ্চন মিয়া।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, বিদেশে পাঠানোর নাম করে টাকা আত্মসাতের অভিযোগে হারিছের বিরুদ্ধে চারটি মামলা রয়েছে। “গ্রেফতারের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই বিভিন্ন ব্যক্তি ফোন করে জানাচ্ছেন, তার কাছ থেকে তারা প্রতারিত হয়েছেন,” বলেন ওসি।
তিনি আরও জানান, “একজন ভুক্তভোগী জানিয়েছেন, হারিছ তার কাছে ৫ লাখ টাকা আত্মসাত করেছে।”
পুলিশ বলছে, বিষয়টি আরও খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
Related News
গোলাপগঞ্জে গৃহবধূকে ধর্ষণ, যুবকের বিরুদ্ধে মামলা
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জে এক গৃহবধূকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১৪ অক্টোবর)Read More
সিলেটে দেড়শতাধিক পূজামণ্ডপের দায়িত্বে বিজিবি, থাকবে ড্রোন
বৈশাখী নিউজ ডেস্ক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেট ও সুনামগঞ্জের সীমান্তবর্তী ১৫২টি পূজামণ্ডপের নিরাপত্তার দায়িত্ব পালনRead More



Comments are Closed