দেশের ২৯ জেলায় টানা সাতদিন বৃষ্টিপাতের পূর্বাভাস
ডেস্ক রিপোর্ট: সিলেটসহ দেশের ২৯টি জেলায় আগামী ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবরের মধ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দেশের উপকূলীয় ও পূর্বাঞ্চলের কিছু এলাকায় মাঝারি থেকে কিছুটা ভারি বর্ষণ হতে পারে।
বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জসহ দেশের পূর্বাঞ্চলে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। তবে সব এলাকায় একযোগে বৃষ্টি নাও হতে পারে। সাধারণত বৃষ্টি সীমিত কিছু এলাকায় বিরতিপূর্ণভাবে হবে।
বিডব্লিউওটি জানিয়েছে, কক্সবাজার ও বান্দরবান জেলায় মাঝারি থেকে কিছুটা ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। অন্যান্য পূর্ব ও মধ্যাঞ্চলীয় জেলাগুলো—চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী—তবে সিলেটের মতো জেলাগুলোতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
আবহাওয়াবিদরা সতর্ক করেছেন, এমন অবস্থায় সেচ, সড়ক চলাচল ও ভ্রমণে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন, বিশেষ করে পাহাড়ি ও নদী-নালা সংলগ্ন এলাকায়।
Related News
সারাদেশে মোবাইল কোর্ট নিয়ে একগুচ্ছ নির্দেশনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটসহ সারাদেশে ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) প্রতিটি অভিযান ও কার্যক্রমের ভিডিও ধারণRead More
তুরস্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে তিন দিনের সফরে তুরস্কেরRead More



Comments are Closed