ঈশ্বরগঞ্জে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ
হোছাইন মুহাম্মদ তারেক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে রবি মৌসুমের প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে সার ও সবজির বীজ দেওয়া হয়েছে।
আজ সোমবার উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় উপজেলার ৬৬০ জন কৃষককে লাউ, বেগুন, শসা ও মিষ্টি কুমড়াসহ বিভিন্ন সবজির বীজ ও সার দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা রিপা রানী চৌহান। আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা আবদুল ওয়াহেদ খান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তানিয়া তাসনিম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ্জহুরা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম।
কৃষি কর্মকর্তারা জানান, কৃষকদের আধুনিক পদ্ধতিতে চাষাবাদে উৎসাহিত করতে সার ও বীজ বিতরণের পাশাপাশি মাঠ পর্যায়ে প্রশিক্ষণ কার্যক্রমও অব্যাহত রয়েছে।
Related News
ঈশ্বরগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় চোরাই মাল জব্দ, আটক ২
Manual5 Ad Code ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ২১ লাখ ৮০ হাজারRead More
ময়মনসিংহে দুই বাসের ভয়াবহ সংঘর্ষ, নিহত ৩
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহ সদর উপজেলায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৩Read More



Comments are Closed