Main Menu

কীভাবে অনলাইনে আয়কর রিটার্ন জমা দেবেন

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২০২৫-২৬ অর্থবছর থেকে সব ব্যক্তিশ্রেণির করদাতাকে অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার জন্য বাধ্যতামূলক নির্দেশনা দিয়েছে। এই নির্দেশনা ৪ আগস্ট থেকে কার্যকর হয়েছে এবং চলতি অর্থবছরের রিটার্ন জমাদানের শেষ সময় ৩০ নভেম্বর নির্ধারিত আছে।

কারা অনলাইন রিটার্ন দাখিল করতে হবে না;

নিচের করদাতাদের জন্য অনলাইন বাধ্যবাধকতা প্রযোজ্য নয়:

৬৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ করদাতা

শারীরিকভাবে অক্ষম করদাতা (সনদ প্রমাণ সাপেক্ষে)

বিদেশে কর্মরত ব্যক্তি

মৃত করদাতার আইনগত প্রতিনিধি

কোথায় ও কীভাবে রিটার্ন জমা দিতে হবে;

Manual3 Ad Code

প্রত্যেক করদাতাকে এনবিআর-এর প্ল্যাটফর্মের মাধ্যমে রিটার্ন জমা দিতে হবে।

Manual1 Ad Code

নিবন্ধন প্রক্রিয়া:

এনবিআরের ওয়েবসাইটে গিয়ে e-return অপশন নির্বাচন করুন।

যদি আগে থেকে রেজিস্ট্রেশন না করা থাকে, ‘I am not yet registered’ বাটনে ক্লিক করুন।

কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) ও নিবন্ধিত মোবাইল নম্বর দিয়ে আবেদন সম্পন্ন করুন।

মোবাইলে প্রাপ্ত ওটিপি কোড দিয়ে যাচাই করুন এবং পাসওয়ার্ড সেট করুন।

নিবন্ধন সম্পন্ন হলে সাতটি ধাপে রিটার্ন জমা দেওয়া যাবে।

অনলাইনে রিটার্ন জমা দেওয়ার ধাপসমূহ

১. অ্যাসেসমেন্ট ইনফরমেশন

অনলাইন ফরমে স্বনির্ধারণী রিটার্ন, প্রযোজ্য করবর্ষ ও আয়বর্ষ স্বয়ংক্রিয়ভাবে পূরণ থাকবে।

আবাসী/অনাবাসী এবং করমুক্ত আয়ের তথ্য নিশ্চিত করুন।

আয়ের উৎস নির্বাচন করে ‘সেভ ও কনটিনিউ’ করুন।

২. আয়ের হিসাব

আয়ের উৎস অনুযায়ী বিস্তারিত তথ্য দিন।

বেতনভুক্ত হলে চাকরি, পদবি, বেতন ও ভাতা, নগদবহির্ভূত সুবিধা উল্লেখ করতে হবে।

সঞ্চয়পত্র, ডিভিডেন্ড বা অন্যান্য আয়ের তথ্য প্রদান করুন।

৩. বিনিয়োগ ও কর রেয়াত গণনা

জীবনবিমা প্রিমিয়াম, অনুমোদিত সঞ্চয়পত্র, সরকারি সিকিউরিটিজ, মিউচুয়াল ফান্ড, শেয়ার, প্রভিডেন্ট ফান্ড, জাকাত তহবিল ইত্যাদি অন্তর্ভুক্ত করুন।

৪. খরচের বিবরণ

বাড়িভাড়া, বাজার খরচ, যাতায়াত, শিক্ষা, কর প্রদানের খরচ ও উৎসব ভাতা সহ অন্যান্য খরচের তথ্য প্রদান করুন।

৫. সম্পদ ও দায় বিবরণী

ব্যাংক জমা, শেয়ার, মিউচুয়াল ফান্ড, নগদ, সোনা, রত্ন, স্থাবর সম্পত্তি, আসবাবপত্র, ব্যবসায়িক মূলধন, বিদেশে থাকা সম্পদ ও অন্যান্য তহবিলের তথ্য দিন।

Manual7 Ad Code

ব্যবসার বাইরের দায় যেমন ঋণ, ক্রেডিট কার্ড বকেয়া সব অন্তর্ভুক্ত করতে হবে।

Manual2 Ad Code

৬. কর দায় নির্ধারণ

চলতি অর্থবছরের মোট কর নির্ধারণ ও অগ্রিম করের হিসাব আপডেট করুন।

প্রদত্ত তথ্য অনুযায়ী অবশিষ্ট কর পরিশোধ করুন।

৭. ফাইনাল সাবমিশন

সব তথ্য যাচাই ও সম্পূর্ণ হলে ‘ফাইনাল সাবমিশন’ বাটনে ক্লিক করে রিটার্ন জমা দিন।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code