দুবাইয়ে সড়কদূর্ঘটনায় জগন্নাথপুরের তরুণের মৃত্যু
প্রবাস ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের পুরান আলাগদী গ্রামের দ্বীপক চক্রবর্তী (৩০) নামের এক তরুণ। তিনি ওই গ্রামের জীবন কৃষ্ণ চক্রবর্তীর ছেলে।
পরিবারে সুদিন আনার আশায়, সবার মুখে হাসি ফোটানোর স্বপ্ন বুকে নিয়ে প্রবাস জীবনে পাড়ি জমিয়েছিলেন দ্বীপক। স্বপ্ন ছিল পরিবারে স্বচ্ছলতা আনার। কিন্তু সেই স্বপ্নপূরণের আগেই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি চলে গেলেন না ফেরার দেশে।
পরিবারের লোকজন জানান, চার বছর আগে পরিবারের ভাগ্যফেরাতে প্রবাসী হন দ্বীপক চৌধুরী। গত বুধবার (২৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ এলাকায় রাস্তা দিয়ে হাঁটার সময় পেছন থেকে একটি গাড়ি তাকে চাপা দেয়। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
নিহতের বড় ভাই ব্যবসায়ী দিলীপ চক্রবর্তী জানান, তাঁর মৃত্যুর খবরে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সুদিনের জন্য প্রবাসে গিয়ে এমন মৃত্যুতে তারা বাকরুদ্ধ। মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।
পাইলগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নজুমউদ্দীন বলেন, দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো তরুণের মৃত্যুর খবরে আমরাও শোকাহত।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহ বলেন, পরিবারে সুদিন আনার স্বপ্ন বুকে নিয়ে প্রবাস জীবনে পাড়ি জমিয়েছিলেন ওই তরুণ। তার মৃত্যুর খবরে আমরা শোকাহত।
Related News
লিবিয়া থেকে ফিরলেন ১৭৩ বাংলাদেশি, অসুস্থ ২৯ জন
বৈশাখী নিউজ ডেস্ক: লিবিয়া থেকে মানবিক সহায়তায় দেশে ফিরেছেন ১৭৩ বাংলাদেশি নাগরিক। তাঁদের মধ্যে ২৯Read More
ওল্ডহামে নেবজার-এর অভিষেক ও ১০ বছর পূর্তি উদযাপন
ম্যানচেস্টার প্রতিনিধি: যুক্তরাজ্যের নর্থ ইংল্যান্ড বাংলাদেশি টিভি জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (NEBTJA)-এর অভিষেক ও প্রতিষ্ঠার ১০ বছরRead More



Comments are Closed