মাদক গ্রহণ ও হামলার অভিযোগে আসামে ৫ বাংলাদেশি শিক্ষার্থী বহিষ্কার
আন্তর্জাতিক ডেস্ক: মাদক গ্রহণ ও সহপাঠীদের ওপর হামলার অভিযোগে আসামের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি (এনআইটি) পাঁচ বাংলাদেশি শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কার করেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, এসব শিক্ষার্থী ‘ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস’ (আইসিসিআর) বৃত্তি নিয়ে এনআইটিতে ভর্তি হয়েছিলেন।
ঘটনার সূত্রপাত ৮ সেপ্টেম্বর। তৃতীয় বর্ষের কয়েকজন শিক্ষার্থী রড, ছুরি ও স্ক্রু ড্রাইভার দিয়ে শেষ বর্ষের কয়েক বাংলাদেশি শিক্ষার্থীকে মারধর করে।
খবর অনুযায়ী, হামলার সময় হামলাকারীরা মাদকাসক্ত থাকার কথাও তুলে ধরে।
আহতদের মধ্যে কয়েকজনকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়; তাদের মধ্যে দুজনকে আইসিইউতে চিকিৎসা দিতে হয়।
এনআইটি কর্তৃপক্ষ বলেছে, ক্যাম্পাসে সহিংসতায় জড়িত থাকার অভিযোগে পাঁচ শিক্ষার্থীকে দুই সেমিস্টারের জন্য (এক বছর) বহিষ্কার করা হয়েছে। এছাড়া ক্লাসে অংশগ্রহণের অনুমতি হারানোয় তাদের দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত সপ্তাহে তাদের হল থেকেও বহিষ্কার করা হয়েছে।
Related News
এআই ‘১০০ কোটি মানুষের মৃত্যু’ ঘটাতে পারে: বিল গেটস
আন্তর্জাতিক ডেস্ক: মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা ও সমাজসেবী বিল গেটস বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিকাশে যথাযথRead More
ঘূর্ণিঝড়ের তাণ্ডবে নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি
আন্তর্জাতিক ডেস্ক: উত্তর-আটলান্টিক সাগরে সৃষ্ট শক্তিশালী নিম্নচাপ থেকে উদ্ভূত তীব্র ঘূর্ণিঝড় ‘নর’ইস্টার’-এর তাণ্ডবে লন্ডভন্ড হয়েRead More



Comments are Closed