লালনসংগীত শিল্পী ফরিদা পারভীন লাইফ সাপোর্টে
বিনোদন ডেস্ক: বিশিষ্ট লালনসংগীত শিল্পী ফরিদা পারভীনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আবারও লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিল্পীর পরিবার। রাজধানীর একটি হাসপাতালের তার চিকিৎসা চলছে।
ফরিদা পারভীনের ছেলে ইমাম নিমেরী সংবাদমাধ্যমকে জানান, বুধবার (১০ সেপ্টেম্বর) তাকে ভেন্টিলেশন সাপোর্টে নেওয়া হয়। সকালে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা এ সিদ্ধান্ত নেন।
হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী বলেন, ফরিদা পারভীন এখন ভেন্টিলেটর মেশিনে আছেন, যেটিকে সাধারণত লাইফ সাপোর্ট বলা হয়। তিনি নিজে থেকে শ্বাস নিতে পারছেন না। রক্তে অক্সিজেনের মাত্রা কমে গেছে, ব্লাড প্রেসারও পাওয়া যাচ্ছে না। ওষুধ দেওয়ার পরও তেমন সাড়া মিলছে না।
৭১ বছর বয়সী এই শিল্পী দীর্ঘদিন ধরে কিডনি জটিলতা, ডায়াবেটিসসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। নিয়মিত চলছে কিডনি ডায়ালাইসিসও।
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে শ্বাসকষ্টজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। জুলাইয়েও দুই সপ্তাহ আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। সর্বশেষ চলতি সেপ্টেম্বরের শুরুতে ফের ভর্তি হন হাসপাতালে।
Related News
নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমণিকে আইনি নোটিশ
বিনোদন ডেস্ক: আদালত প্রাঙ্গণে ৫ নভেম্বর সংঘটিত ঘটনার জন্য লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাইতে চিত্রনায়িকা পরীমণিRead More
মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট জিতলেন সিলেটের সামিরা খান মাহি
বৈশাখী নিউজ ডেস্ক: ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’-এর মুকুট উঠেছে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহিরRead More



Comments are Closed