দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: টানা তৃতীয় দফায় দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে ১ হাজার ৪৭০ টাকা বাড়ানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৫ হাজার ৭৭৮ টাকা।
সোমবার (১ সেপ্টেম্বর) রাতে বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন এই দর মঙ্গলবার (২ সেপ্টেম্বর) থেকেই কার্যকর হবে।
এর আগে গত ২৬ আগস্ট ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়ানো হয়েছিল স্বর্ণের দাম। এরপর গত শনিবার (৩০ আগস্ট) ভরিতে ১ হাজার ৬৬৭ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৭৪ হাজার ৩১৮ টাকা।
এবার নতুন দাম অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৭৫ হাজার ৭৮৮ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৬৭ হাজার ৭৯৮ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৪৩ হাজার ৮২৮ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ১৯ হাজার ৪২ টাকা।
চলতি বছর এখন পর্যন্ত মোট ৪৮ বার দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। যেখানে ৩২ বারই দাম বাড়ানো হয়েছে। আর দাম কমেছে মাত্র ১৬ বার।
অন্যদিকে গত বছর দেশের বাজারে মোট ৬২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। এরমধ্যে ৩৫ বার দাম বাড়ানো হয়েছিল। এছাড়া গতবছর ২৭ বার কমানো হয়েছিল স্বর্ণের দাম।
Related News
২ হাজার টাকা ছাড়াল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) তীব্র সংকট দেখা দিয়েছে। এক মাসেরRead More
দেশের বাজারে কমল স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: পরপর দুইবার দাম বাড়ানোর পর এবার স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনRead More



Comments are Closed