জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৫০
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে বিএনপির ৪নং ওয়ার্ডের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন।
এর মধ্যে গুরুতর ১০ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সুনামগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা সাজ্জাদ মাহমুদ সাজিব এবং ইউপি সদস্য কামরুল ইসলামের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল।
সোমবার (১১ আগস্ট) রাতে প্রথম দফায় হাতাহাতির পর মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর বাজারে দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে পরিস্থিতি উত্তপ্ত হয়।
ইউপি সদস্য কামরুল ইসলাম অভিযোগ করেন, তাঁর ছোট ভাই অমির ওয়ার্ড বিএনপির সভাপতি প্রার্থী ছিলেন এবং মৌখিক ভোটে বিজয়ী হন। এতে প্রতিপক্ষ সাজিব গ্রুপ ক্ষুব্ধ হয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও হামলা চালায় এবং বাড়িঘরে ভাঙচুর করে।
তবে সাজ্জাদ মাহমুদ সাজিব দাবি করেন, তিনি সংঘর্ষে কোনো পক্ষ নন; বরং অতিথি হিসেবে অনুষ্ঠানে এসে বক্তব্য দিয়ে চলে যান এবং পরে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিক মিয়া জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে উভয়পক্ষকে শান্ত করে। রাতেই মীমাংসার উদ্যোগ নেওয়া হবে।
জামালগঞ্জ থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, ‘সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। বর্তমানে এলাকায় শান্তি বিরাজ করছে, নতুন করে সংঘর্ষের আশঙ্কা নেই। এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি; তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’
Related News
সুনামগঞ্জে মাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে মাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলেরRead More
শান্তিগঞ্জে বজ্রপাতে কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে বজ্রপাতে কাউছার আহমদ (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবারRead More



Comments are Closed