Main Menu

সিলেটে যুবককে কুপিয়ে হত্যা

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এয়ারপোর্ট থানাধীন খাদিমনগর এলাকার জাতীয় উদ্যানে আজাদুর রহমান (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খাদিমনগর এলাকার জাতীয় উদ্যানে একদল দুর্বৃত্ত মো. আজাদকে ছুরিকাঘাত করেন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা আহতাবস্থায় আজাদকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসময় আজাদের সঙ্গে থাকা আরেক যুবক গুরুতর আহত হন। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় পাওয়া যায়নি।

নিহত আজাদুর গোয়াইনঘাট উপজেলার বিন্নাকান্দি গ্রামের আব্দুল জলিলের ছেলে।

প্রত্যক্ষদর্শী জানায়, মাত্র ১,৫০০ টাকার বিরোধকে কেন্দ্র করে একই গ্রামের দেলোয়ার উরফে ধান্দা ও তার সহযোগীরা পূর্ব পরিকল্পিতভাবে আজাদুরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।

সিলেট এয়ারপোর্ট থানার ওসি সৈয়দ আনিছুর রহমান বলেন, “আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয় নিয়ে ঘটনার সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

Share





Related News

Comments are Closed