সৌদিতে ওমরা হজে গিয়ে নিখোঁজ জকিগঞ্জের আমান
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জ উপজেলার বীরশ্রী ইউনিয়নের লাফাকোনা গ্রামের সমির উদ্দিনের ছেলে আমান উদ্দিন (৪৯) সৌদি আরবে ওমরা হজ পালন করতে গিয়ে নিখোঁজ হয়েছেন।
আমান উদ্দিনের ছোট ভাই রিয়াজ উদ্দিন জানান, গত ৬ আগস্ট আবুধাবি থেকে আমান উদ্দিন সৌদি আরব পৌঁছান। এরপর ৮ আগস্ট শুক্রবার ফজরের নামাজের পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। হারিয়ে যাওয়ার সময় তার বড় ভাই ইমাম উদ্দিন তার সঙ্গে ছিলেন।
জানানো হয়, কাবা ঘর তাওয়াফের এক পর্যায়ে আমান উদ্দিন অজানায় নিখোঁজ হন। তিনি কিছুটা অসুস্থ ছিলেন বলে জানা গেছে।
পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে, যদি কেউ আমান উদ্দিনের কোনও সন্ধান পান, তবে নিচের নম্বরে দ্রুত যোগাযোগ করার জন্য (০৫৩৩০৫৬৮১১ ০৫৩২২৯৮৭৮৬) অনুরোধ করা হয়েছে।
Related News
ওল্ডহামে নেবজার-এর অভিষেক ও ১০ বছর পূর্তি উদযাপন
ম্যানচেস্টার প্রতিনিধি: যুক্তরাজ্যের নর্থ ইংল্যান্ড বাংলাদেশি টিভি জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (NEBTJA)-এর অভিষেক ও প্রতিষ্ঠার ১০ বছরRead More
সাগরপথে গ্রিসে যাওয়ার সময় হবিগঞ্জের ৬ যুবক নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: উন্নত জীবনের স্বপ্ন নিয়ে দালালের মাধ্যমে লিবিয়া থেকে সাগরপথে ইউরোপের দেশ গ্রিসেRead More



Comments are Closed